Views Bangladesh Logo

মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্কিন ভিসা সংক্রান্ত নতুন দিকনির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বি১-বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) ফেসবুক পোস্টের মাধ্যমে দূতাবাস জানায়, এই ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া যাবে না। অনেকেই ‘বার্থ ট্যুরিজম’ সুবিধা নিতে ভিসার মাধ্যমে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেয়ার চেষ্টা করেন।

এছাড়া বি১-বি২ ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করতে পারবেন না। একইভাবে, এই ভিসা ব্যবহার করে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করাও বৈধ নয়।

মার্কিন দূতাবাসের সতর্কবার্তার মূল উদ্দেশ্য হলো ভিজিটর ভিসার শর্তাবলী সঠিকভাবে অনুসরণ নিশ্চিত করা এবং ভিসার অপব্যবহার রোধ করা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ