৪৫তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের সনদ জমা দেওয়ার নির্দেশ
জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মুক্তিযোদ্ধা সনদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর প্রোভিশনাল ফলাফলে যারা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের আগামী ২ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধা সনদ বা সংশ্লিষ্ট রেকর্ডপত্রসহ ছক পূরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখায় ডাকযোগে বা সরাসরি পাঠানো বাধ্যতামূলক।
গত বছরের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় সাময়িকভাবে ১,৮০৭ জন উত্তীর্ণ হন এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) তাদের বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে