নরওয়েকে চাপে ফেললো ফ্রান্স, ৭ মিনিটেই গোল
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বোস্টনের গিলেট স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হয়েছে ফ্রান্স। ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই উসমান দেম্বেলের গোলে গেছে লেস ব্লু।
নরওয়ে কোচ স্টালে সোলবাক্কেন একাদশে এনেছেন ১০টি পরিবর্তন — বিশ্রামে রয়েছেন চার গোলের স্ট্রাইকার আর্লিং হলান্ড ও অধিনায়ক মার্টিন ওডেগার্ড। বিপরীতে ফ্রান্স কোচ দিদিয়ে দেশম মাঠে নামিয়েছেন শক্তিশালী একাদশ, সামনে রয়েছেন এমবাপ্পে, দেম্বেলে, ওলিসে ও দুয়ে।
পরিসংখ্যানে ফ্রান্সের আধিপত্য স্পষ্ট — বল দখলে ৭৯%, শট অন টার্গেট ৪টি, নরওয়ে গোলকিপার ইতোমধ্যে ৩টি শট ঠেকিয়েছেন। নরওয়ে এখনো একটি শটও নিতে পারেনি।
মতামত দিন