Views Bangladesh Logo

৪ শিক্ষানবিশ এএসপিকে অপসারণ

 VB  Desk

ভিবি ডেস্ক

পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে সরকার।

বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ-এর পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ এএসপিকে সিভিল সার্ভিস নিয়োগ নীতিমালা অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

অপসারিত কর্মকর্তারা হলেন—সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ এবং তাহমিদ আহমেদ।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ