Views Bangladesh Logo

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলার ১৮ আসামির বিরুদ্ধে রায়, ৪ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় ১৮ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আদালত। রায়ে চারজনকে মৃত্যুদণ্ড, নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ৫ম আদালতের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা এলাকায় যৌথ বাহিনী ডাকাতি দমনে অভিযান চালায়। অভিযানের সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাতদের ধাওয়া করতে গিয়ে দুইজনকে ধরে ফেলেন।

এ সময় ডাকাতরা তাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে পুলিশ তদন্তে ১৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। প্রথমে ১৭ জনের নাম থাকলেও পরে তদন্তে কিছুজনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয় এবং নতুন কিছু নাম যুক্ত করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ