Views Bangladesh Logo

নেত্রকোণায় রাতের আঁধারে ৪ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

নেত্রকোণা সদর ও পূর্বধলা উপজেলায় রাতের আঁধারে চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

অগ্নিসংযোগের শিকার ভোটকেন্দ্রগুলো হলো—নেত্রকোণা সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পুলিশ সুপার জানান, সোমবার রাত ২টা থেকে ভোররাতের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা এসব ভোটকেন্দ্রে আগুন দেয়। চটের বস্তায় কেরোসিন বা পেট্রোল ঢেলে তাতে আগুন ধরিয়ে বিদ্যালয়ের কক্ষে ছুড়ে মারা হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। যারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন—এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অগ্নিসংযোগের শিকার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ