Views Bangladesh Logo

পুলিশের ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

 VB  Desk

ভিবি ডেস্ক

বার পুলিশের চারজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- এন্টি-টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. নিসারুল আরিফ, নৌ-পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস আমিন, ডিআইজি মো. আজাদ মিয়া, এনডিসি এবং হাইওয়ে পুলিশের ডিআইজি আমেনা বেগম।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)-এর ৪৫ ধারার আওতায় এই কর্মকর্তাদেরকে অবসরে পাঠানো হয়েছে। তারা নিয়ম অনুযায়ী অবসর সুবিধা পাবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনের সময় আওয়ামী লীগ সরকারের অধীনে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এর মধ্যে ২০১৮ সালের নির্বাচনে ৬৪ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তারাও রয়েছেন। যেসব কর্মকর্তার পদ পরিবর্তন করা হয়েছে, তাদের মধ্যে যারা ২৫ বছর চাকরি পূর্ণ করেছেন, তারাও বাধ্যতামূলক অবসরে যেতে পারেন।

সূত্র আরও জানায়, এছাড়া ৪৫ জন সাবেক উপ-কমিশনারকে (ডিসি) ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। পরবর্তী ধাপে আরও বাধ্যতামূলক অবসরের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

এর আগে একই কারণে ১২ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। এ ছাড়াও বিতর্কিত নির্বাচনের সঙ্গে জড়িত তিনজন সচিবসহ ২২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ