Views Bangladesh Logo

রংপুরে চার খুন: মুচলেকায় ছাড়া পেলেন সিদ্ধার্থের বাবা-ভাই

রংপুর মহানগরের মাছুয়াপাড়ায় (দাসপাড়া) অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়ার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এর আগে, শনিবার বিকালে কয়েকজন সাংবাদিকের সঙ্গে উশৃঙ্খল আচরণ ও খবরের কাগজের রংপুর প্রতিনিধি সেলিম সরকারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠে সিদ্ধার্থের বাবা, ভাই ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। পরে ঘটনাস্থলে রংপুর মহানগরপর ডিবি পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে বাবা-ছেলেকে আটক করে নিয়ে যায়।

এসব বিষয় নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের
উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী ভিউজ বাংলাদেশকে জানান, মুচলেকা নিয়ে সিদ্ধার্থর বাবা ও ভাইকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল। এর আগেও তাঁদের অনেকবার ডাকা হয়েছিল, তাঁরা আসেনি৷ তাই তাঁদের নিয়ে আসা হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ