Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৮৬ জনের দেহে হামের সংক্রমণ পাওয়া গেছে এবং সন্দেহভাজন হাম রোগী হিসেবে ৯৪২ জনকে শনাক্ত করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহভাজন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৪০৯ জনে।

একই সময়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৮৬ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৭৮ জনে।

গত এক মাসে মোট ১৪ হাজার ৫২২ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৭৫১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামজনিত কোনো মৃত্যু না হলেও হামের উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে। একই সময়ে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামজনিত মোট মৃত্যুর সংখ্যা ৩৫ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ