Views Bangladesh Logo

হাম ও উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৭৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৬ জনের শরীরে হাম শনাক্ত ও হামের উপসর্গ পাওয়া গেছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৮ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৬৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৯৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০ জনে।

এ ছাড়া একই সময়ে আরও ৬৭৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরে দেশে হামের উপসর্গসহ মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ