Views Bangladesh Logo

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৮৪

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে শনাক্ত হয়েছে ৭৭৩ শিশু।

শনিবার (১৮ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৯ জনে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৪ জন নতুন করে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। এছাড়া ৬৯৯ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে ৬৪৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৪৯৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত ১৪ হাজার ৩১৮ জন। মোট ৯৯ হাজার ২৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ