২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামজনিত মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামসদৃশ উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও সন্দেহজনক হামজনিত উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে।
শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হওয়া হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে হামসদৃশ উপসর্গ থাকা চার শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ৮৬৯ শিশুর মধ্যে হামসদৃশ উপসর্গ দেখা দিয়েছে। পরীক্ষাগারে নমুনা পরীক্ষার মাধ্যমে নতুন করে ১০৭টি হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত ও সন্দেহভাজন হাম—দুই মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা এখন ৭০২ জনে পৌঁছেছে।
মতামত দিন