Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যের চার রুটে পুনরায় ফ্লাইট চালু

 VB  Desk

ভিবি ডেস্ক

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ থাকা মধ্যপ্রাচ্যের আরও চারটি রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। জেদ্দা, মদিনা ও মাস্কাটসহ চার রুটে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত।

এদিকে জাকাত যথাযথভাবে আদায় ও সঠিক খাতে ব্যয় হচ্ছে কি না, তা তদারকির কথা জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী শাহ মফাজ্জল হোসেন কায়কোবাদ।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাকাত ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন ধর্মবিষয়ক মন্ত্রী শাহ মফাজ্জল হোসেন কায়কোবাদ, ধর্মবিষয়ক সচিব মুনসি আলাউদ্দিন আল আজাদ এবং আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বৈঠক শেষে শায়খ আহমাদুল্লাহ সাংবাদিকদের জানান, দক্ষ জনশক্তি গড়ে তুলতে জাকাতের অর্থ কীভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। জাকাত সংক্রান্ত বিষয়ে একটি কমিটি গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ধর্মবিষয়ক মন্ত্রী বলেন, জাকাত ব্যবস্থাপনা আরও উন্নত করতে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারিক রহমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও যাত্রীবান্ধব ও আধুনিক করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানবন্দরে আরও একটি স্ক্যানার স্থাপনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আলোকচিত্রী শহিদুল আলম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের তিনি জানান, গাজা অবরোধ ভাঙতে আয়োজিত ফ্লোটিলায় তিনি আবারও যোগ দিচ্ছেন। এতে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ অংশ নেবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বেশ উৎসাহী বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ