Views Bangladesh Logo

সিলেটে ট্যাংকার-সিএনজি সংঘর্ষে নিহত ৪

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

নিহতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরশী এলাকার গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী, তার স্ত্রী ও মেয়ে এবং সিএনজি অটোরিকশার চালক লালন মিয়া। লালন মিয়া শেরপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সিএনজি অটোরিকশাটি শেরপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল। ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি ট্যাংকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা চালকসহ সাতজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ