Views Bangladesh Logo

নীলফামারীতে ট্রাক-ভ্যান সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি মিথিলা ভ্যান দুমড়ে-মুচড়ে গেলে একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার মোটাকপুর নদীপাড় এলাকায় বড়গাড়ি সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতরা একটি মিথিলা ভ্যানে করে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ