কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুষ্টিয়া সদর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দ।
তিনি গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে