বগুড়ার কাহালুতে দুই ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল চারজনের
বগুড়ার কাহালু উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
মতামত দিন