Views Bangladesh Logo

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪

হবিগঞ্জের মাধবপুরে রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় সংঘর্ষ ঘটে। এতে পিকআপটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। সকাল ৯টার দিকে স্থানীয়রা পিকআপ উল্টে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচে আটকে থাকা চার জনের মরদেহ উদ্ধার করে।

এসআই ইউসুফ আরও জানান, পিকআপটি পাশের একটি পুকুরে পড়ে ছিল এবং এতে বাসাবাড়ির মালামাল ছিল। নিহতরা পিকআপের চালক ও যাত্রী। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সিলেটের দিকে যাচ্ছিল কি ফিরছিল, তা এখনও নিশ্চিত নয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ