Views Bangladesh Logo

সৌদি আরবে হজে যাওয়া চার বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে চারজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ হজ বুলেটিনে জানানো হয়েছে, মারা যাওয়া সবাই পুরুষ এবং তাদের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত বুলেটিনে বলা হয়, রোববার (২৬ এপ্রিল) পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে ৩ হাজার ২৮৪ জন সরকারি ব্যবস্থাপনায় গেছেন।

হজ বুলেটিনে আরও জানানো হয়, এ পর্যন্ত হজ মৌসুমে মোট ৮৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৮টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।

যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে ১৫ হাজার ৭৫৮ জন, সৌদি এয়ারলাইন্স ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস বহন করেছে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী।

চলতি বছরের হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ২৬ মে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ