সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে নৌকাডুবি, নিখোঁজ ৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ডিঙ্গি নৌকা ডুবে চারজন নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে শনিবার (১ আগষ্ট) সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের একটি দল।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে মইয়ার হাওরের পৌরএলাকার ভবানীপুর বৈধাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন– ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির (৫০), হেমেন্ড দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ।
স্থানীয়রা জানান, মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে ভবানীপুর এলাকার কয়েকজন অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফেরার সময় বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ দেবনাথ, অধির, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
মতামত দিন