Views Bangladesh Logo

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ জানান, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধারে কাজ শুরু করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।

মরদেহ উদ্ধারের পর নিহতদের পরিচয় শনাক্ত করা হবে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ