Views Bangladesh Logo

ইসরায়েলের হামলায় লেবাননে আহত ৪ বাংলাদেশি, সবাই একই পরিবারের

 VB  Desk

ভিবি ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর চালানো ড্রোন হামলায় একই পরিবারের চার বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। হামলার পর স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন থেকে এই হামলা চালানো হয়। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, হামলার সময় ওই বাংলাদেশি পরিবারটি দক্ষিণ লেবাননের একটি এলাকায় অবস্থান করছিলেন। হঠাৎ ড্রোন থেকে হামলা চালানো হলে তারা গুরুতর আহত হন। আহতদের মধ্যে নারী ও শিশুও থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, আহত চারজনের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং দুই শিশু রয়েছে। আহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার মো. মোমিন মিয়া এবং নরসিংদীর জয়েনা আক্তারের পরিচয় পাওয়া গেছে। হামলায় আহত জয়েনা আক্তার এক পা হারিয়েছেন।

আহতদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে দূতাবাস। তাদের বর্তমানে নাবাতিয়েহর রাগেব হার্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ