Views Bangladesh Logo

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

 VB  Desk

ভিবি ডেস্ক

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চারজন বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কুয়েত বিমানবন্দরে সংঘটিত এই হামলার খবর রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানায়, বিস্ফোরণের সময় একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাঁচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত বাংলাদেশিদের পূর্ণ পরিচয় পাওয়া গেছে: ১. আমিনুল ইসলাম, গ্রাম দৌলতপুর, থানা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। ২. রকিবুল ইসলাম, গ্রাম ভুলবাড়িয়া, থানা সাথিয়া, জেলা পাবনা। ৩. মাসুদুর রহমান, গ্রাম লতিফপুর, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী। ৪. দুলাল মিয়া, গ্রাম পাথালিয়া কান্দি, থানা হোমনা, জেলা কুমিল্লা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ