Views Bangladesh Logo

নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কুঞ্জবন গ্রামের মো. জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার পুরাতন ব্রিজ এলাকা থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে মাসুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, মাসুদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগও রয়েছে। এসব মামলায় তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পুলিশ জানায়, মাসুদুর রহমান মাসুদ ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ