সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড, শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ঢাকার ধানমন্ডি ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং তিনি এখন ডিবির হেফাজতে আছেন।
তবে শিরীন শারমিন চৌধুরীকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটকের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
সাবেক স্পিকার আবদুল হামিদকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। এর পর থেকে টানা তিনি এ দায়িত্বে ছিলেন।
বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর আগে, তিনি রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।
উল্লেখ্য, জুলাই গণ–অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে