Views Bangladesh Logo

৫ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে রফিকুল ইসলাম নামের একজনকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানার মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২২ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন (১৭ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট শাহীন রেজা তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ