Views Bangladesh Logo

সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি দল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

২০১৭ সালে কক্সবাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়িবহরে হামলাসহ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রামে কয়েকটি মামলা রয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ