ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করলেন নাইজেরিয়ার সাবেক ফুটবলার মাইকেল এনারামো
নাইজেরিয়ার সাবেক জাতীয় দলের স্ট্রাইকার মাইকেল এনারামো মাঠে খেলার সময় লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেছেন।
নাইজেরিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, ৪০ বছর বয়সী এনারামো শুক্রবার (২৪ এপ্রিল) কাদুনার উংগওয়ান ইয়েলওয়ায় একটি প্রীতি ম্যাচে অংশ নেওয়ার সময় দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছুক্ষণ পরই অচেতন হয়ে পড়েন।
এক বিবৃতিতে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন জানায়, ধারণা করা হচ্ছে তিনি খেলার সময় ‘কার্ডিয়াক অ্যারেস্ট’-এ আক্রান্ত হন।
ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ সানুসি এই ঘটনাকে “অত্যন্ত মর্মান্তিক” বলে উল্লেখ করে বলেন, এ হঠাৎ মৃত্যুতে তারা “স্তব্ধ” হয়ে গেছেন।
মাইকেল এনারামো ২০০৯ সালের ফেব্রুয়ারিতে জামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে নাইজেরিয়ার হয়ে আন্তর্জাতিক অভিষেক করেন। এরপর একই বছরের মে মাসে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন। জাতীয় দলের হয়ে তিনি মোট ১০টি ম্যাচ খেলেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে