Views Bangladesh Logo

সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

রিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার (১৭ মে) ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে জেবুন্নেছা ডিবি হেফাজতে আছেন।

জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটির সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালে এপ্রিলে সংসদ সদস্য থাকাকালে হিরণ মৃত্যুবরণ করেন। পরে সেই আসনে তার স্ত্রী জেবুন্নেছা উপনির্বাচন করে জয়ী হন।

৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ