সাবেক সংসদ সদস্য ডা. কামারুজ্জামান মারা গেছেন
সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. এ.কে.এম. কামারুজ্জামান আর নেই । শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) দুপুর ১২টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং-এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। শুক্রবার সকালেই বনানীর নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, সন্তান, অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও ভক্তানুরাগী রেখে গেছেন।
উল্লেখ্য, ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-১০ (পূর্বে কুমিল্লা-১১, নাঙ্গলকোট) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রথম জানাজা শুক্রবার মাগরিবের পর ঢাকার বনানী চেয়ারম্যান বাড়ির রোড নং-৩ জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে শামসুদ্দিন দিদার জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে