Views Bangladesh Logo

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার কামারপাড়ায় তার বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক এ বিষয়টি নিশ্চিত করেছেন ।

উল্লেখ্য, ১৯৯৬ এবং ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন লতিফ বিশ্বাস। এরপর ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ