Views Bangladesh Logo

সাবেক জনপ্রশাসনমন্ত্রীর স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মেহেরপুর আমলি আদালতের বিচারক শারমিন নাহারের আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মোনালিসাকে তিন দিনের রিমান্ড শেষে বেলা ১২টার দিকে আদালতে নেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় গত রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন ১৭ ফেব্রুয়ারি মেহেরপুর আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্রদের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে দায়ের করা মামলার ১২ নম্বর এজাহারভুক্ত আসামি তিনি। এ ছাড়াও পলি খাতুনের গত ৫ আগস্ট দায়ের করা একটি জিআর মামলার প্রধান আসামি মোনালিসা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ