Views Bangladesh Logo

৪ দিনের রিমান্ডে সাবেক মেয়র আতিক

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর বাড্ডা থানার লেগুনাচালক মো. সুমন শিকদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক নুরুল ইসলাম খান। এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। অপরদিকে আতিকুল ইসলামের রিমান্ড বাতিল ও জামিন চান তার আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৭ জুলাই বাড্ডার প্রগতি স্মরণীতে গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় সুমনের মা মোসা. মাছুমা ২০ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাকে প্রধান করে ১৭৯ জনকে আসামি করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ