সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি তৈরি এবং আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৫ আগস্ট) ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জগলুল পাশাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
ডিবি সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে একটি ফ্লাইটে ঢাকায় ফেরার পর বিমানবন্দর এলাকায় তার গতিবিধির ওপর নজরদারি চালানো হয়। পরে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত এবং আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তবে এসব মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
মতামত দিন