জাতীয় পার্টির সাবেক এমপি টিপু গ্রেপ্তার
বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় ছাত্র-জনতার আন্দোলনে হত্যার অভিযোগে মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকা থেকে সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় লোকজন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টিপুর বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার তার করা হয়েছে। তাকে হাতিরঝিল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে