Views Bangladesh Logo

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) র‌্যাব সদর দপ্তর জানিয়েছে , গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের জোট শরিক দলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এখন পর্যন্ত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শেখ হাসিনার উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ