Views Bangladesh Logo

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

 VB  Desk

ভিবি ডেস্ক

ফের হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। তবে রাষ্ট্র পক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে গত ৩ সেপ্টেম্বর পুলিশের এই সাবেক আইজিপিকে গ্রেপ্তার করা হয়। এরপর কয়েকটি মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে পুনরায় ৭ মামলায় ৪৩ দিনের রিমান্ড দেওয়া হয় তাকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট অংশ নেন ফজলুল করিম। বিকাল সাড়ে ৪টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন ফজলুলসহ আরও অনেকে। রাত ৯টা ১৯ মিনিটের দিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল (৪৪) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের নামে গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চৌধুরী মামুন ৬ নম্বর এজাহার নামীয় আসামি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ