Views Bangladesh Logo

সাবেক আইজিপি আজিজুল হক আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম. আজিজুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৫ জানুয়ারি) ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

এম. আজিজুল হকের স্বজনরা গণমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এম. আজিজুল হক ১৯৪০ সালের ১৩ ডিসেম্বর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালের জুলাই থেকে ১৯৯৭ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের আর্থিক উপদেষ্টা ছিলেন।

২০০৭ সালে ব্যারিস্টার মইনুল হোসেন কর্তৃক গঠিত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারে তিনি স্থানীয় সরকার, নৌপরিবহন ও বিমান পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

৮৫ বছর বয়সী আজিজুল হক স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এম. আজিজুল হকের এক ছেলে হাসিব আজিজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বর্তমান কমিশনার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ