Views Bangladesh Logo

ডাবল হত্যা মামলায় মুক্তি পাওয়া ফুটবলার সিম্পসনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

ডাবল হত্যা মামলা থেকে মুক্তি পাওয়া সাবেক আমেরিকান তারকা ফুটবলার ও অভিনেতা ওরেনথাল জেমস সিম্পসন মারা গেছেন। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে ৭৬ বছরে বয়সে মারা গেলেন তিনি।

সাবেক এই ফুটবলারের মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছে প্রো–ফুটবল হল অব ফেম। এক বিবৃতিতে তারা জানিয়েছে, লাস ভেগাসে মারা যাওয়া সিম্পসন প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন। তিনি কেমোথেরাপিও নিচ্ছিলেন।

সিম্পসনের পরিবার জানায়, মৃত্যুর সময় তার সন্তান এবং নাতি-নাতনিরা পাশে ছিলেন।

প্রসঙ্গত, ১৯৯৪ সালে লস এঞ্জেলিসে প্রাক্তন স্ত্রী নিকোল ব্রাউন এবং তার বন্ধু রন গোল্ডম্যানকে হত্যা করেন সিম্পসন। এরপর ওই হত্যা মামলায় ১৯৯৫ সালের ৩ অক্টোবর ১০ জন নারী ও দুইজন পুরুষের প্যানেলর বেকসুর খালাস পান তিনি। আর এই বিচার প্রক্রিয়া আমেরিকায় আলোড়ন তুলেছিল।

এমনকি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ওভাল অফিস থেকে বেরিয়ে তার সেক্রেটারির টিভিতে এই মামলার রায় দেখেছিলেন। বহু কৃষ্ণাঙ্গ আমেরিকান তার মুক্তিকে উদযাপন করেছিলেন। কারণ তাদের মনে হয়েছিল যে, সিম্পসন ধর্মান্ধ ও জাতিবিদ্বেষী পুলিশের শিকার। তবে এক দেওয়ানি মামলায় জানা গিয়েছিল যে, তার সাবেক স্ত্রীর হত্যার জন্য তিনি দায়ী ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ