Views Bangladesh Logo

মারা গেছেন সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারক

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন। সোমবার (২১ জুলাই) সকালে চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

তার শ্যালিকা সানজিদা আখতার জানান, আবদুল মোবারক দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার দুপুরে চট্টগ্রামের ওমরগনি এমইএস কলেজ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে আরেকটি জানাজা শেষে নিজ জন্মস্থান হাটহাজারীতে তাকে দাফন করা হবে।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল মোবারক। তিনি কমিশনের সেই কমিটির অংশ ছিলেন, যারা দশম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করেছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা অফিসার্স ক্লাব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ