Views Bangladesh Logo

সাবেক এমপি মনিরুল ইসলাম আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাজী মনিরুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত ১২টি মামলা রয়েছে, যার মধ্যে হত্যা মামলাও অন্তর্ভুক্ত।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

২০২০ সালের ১৭ অক্টোবর নৌকা প্রতীকে উপনির্বাচনে জয়ী হয়ে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হন কাজী মনিরুল ইসলাম মনু। ওই আসনের তৎকালীন সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ