বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে হাসিবুর রশীদকে আটক করা হয়। তার বিরুদ্ধে কতগুলো মামলা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ছাত্রদের আন্দোলনের মুখে ২০২৪ সালের ৯ আগস্ট উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক হাসিবুর রশীদ। ৫ আগস্ট সরকার পতনের পর একদল শিক্ষার্থী তার পদত্যাগ দাবি করেছিল।
আবু সাঈদ হত্যা মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত আসামি বলেও জানা গেছে। জুলাই আন্দোলনের সময় নিহত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে সাজা দেয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে