Views Bangladesh Logo

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) বারিধারার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বারিধারার ওই বাসা থেকে তাঁকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ভাটারা থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি ওসি।

মাওলানা মুফতি রুহুল আমিনের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ