Views Bangladesh Logo

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার

পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ায় মীনা বাজারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আহত হন।

পুলিশ জানায়, খন্দকার মো. আজিজুল হক আরজু ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

ওসি আবদুল হালিম আরও জানান, আজিজুল হক হৃদরোগে আক্রান্ত। এ কারণে তাকে পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশি পাহারায় চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ