Views Bangladesh Logo

সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা ‌যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী তানজির।

জানা গেছে, মরহুমের জানাজা বাদ মাগরিব ধানমন্ডি ৭ নম্বর রোড সংলগ্ন বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে।

ওয়ালিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের নৃশংসভাবে হত্যার পর ওয়ালিউর রহমান এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানিয়ে সাহসিকতার সাক্ষর রাখেন। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আব্দুল মোমেন আরও বলেন, রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

১৯৪২ সালের ২৬ ডিসেম্বর ঝিনাইদহ জেলার শৈলকূপায় কাঁচেরকোল গ্রামে জন্ম নেওয়া ওয়ালিউর রহমান মৃত্যুর আগ পর্যন্ত তার প্রতিষ্ঠিত বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি সচিব, রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তা ছাড়াও একজন গবেষকও ছিলেন তিনি। এর পাশাপাশি পত্রিকায় কলামও লিখতেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ