Views Bangladesh Logo

রিজার্ভ ছাড়াল ১৯ বিলিয়ন ডলার

 VB  Desk

ভিবি ডেস্ক

শিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন-আকুর বিল পরিশোধে রিজার্ভ কমলেও রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ইতিবাচক প্রভাবে ফের বেড়েছে রিজার্ভ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আইএমএফের নির্দেশে বিপিএম-৬ (ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন) ম্যানুয়াল অনুযায়ী দেশের রিজার্ভ ১৯ দশমিক ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর ব্যয়যোগ্য রিজার্ভ রিজার্ভ প্রায় ১৫ বিলিয়নের কাছাকাছি রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১১ নভেম্বর আকুর মাধ্যমে আমদানি পণ্যের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বিল বাবদ ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে (বিপিএম৬) নেমে যায়। তবে গত এক মাসে বিদেশি মুদ্রার এই সঞ্চয় বাড়তে বাড়তে আবারও ১৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ