Views Bangladesh Logo

পাহাড়ি বনভূমি পরিদর্শনে গিয়ে বন কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড়ি বনভূমি পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে লুৎফর রহমান (৫৭) নামে বন বিভাগের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান। এর আগে বেলা আড়াইটার দিকে হাটহাজারী পৌরসভার পশ্চিমে দুর্গম উঁচু পাহাড়ি এলাকা থেকে অসুস্থ অবস্থায় ওই বন কর্মকর্তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, ঘটনার দিন সকালে হাটহাজারী বন বিভাগের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা লুৎফর রহমান পৌরসভার পশ্চিম পাহাড়ের ফিল্ড ফায়ার রেঞ্জসংলগ্ন ময়লার ভাগাড় এলাকার শিলছড়ি নামের স্থানে পরিদর্শনে যান। সেখানে দুর্গম উঁচু পাহাড়ে হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, স্ট্রোকজনিত কারণেই ওই বন কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ