Views Bangladesh Logo

রিয়াদে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

 VB  Desk

ভিবি ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই মন্ত্রী নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন। একই সঙ্গে অপূরণীয় এই ক্ষতি ও শোকের সময়ে তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। নিহতদের পরিচয় শনাক্ত করা এবং মরদেহ দেশে পাঠানোসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দূতাবাসের কর্মকর্তারা সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ও সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, রোববার স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টার দিকে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১৬ বাংলাদেশি নাগরিক নিহত হন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ