ভিসামুক্ত ভারত ভ্রমণের সুযোগ চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ-ভারতের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের প্রস্তাব ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কাজ করতে হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
আব্দুল মোমেন বলেন, “কলম্বোতে ইন্ডিয়ান ওশান রিম-আইওরার সম্মেলনের সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তাকে বলেছি, আপনারা অনেক ভিসা দেন। কিন্তু এখন ভিসা পেতে দেরি হচ্ছে। মেডিকেল ভিসার ক্ষেত্রেও দেরি হচ্ছে। তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন- এ বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সঙ্গে আলাপ করবেন।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে বলেও জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি না বলেননি।
আব্দুল মোমেন আরও বলেন, সিলেটে কয়েকদিন আগে বাংলাদেশ-ভারতের মধ্যে সংলাপ হয়েছে। সেখানে দুই দেশের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের জন্য প্রস্তাব দিয়েছি। আমরা দুই দেশের মধ্যে ভিসামুক্ত যাতায়াত চাই।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে