রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দ্বিপাক্ষিক সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৬ জুন তিনি মস্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির। তিন দিনের এই সফর শেষে ৯ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে দুই দেশের মধ্যে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা জোরদারের বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ।
সফরকে কেন্দ্র করে ঢাকা–মস্কো সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে